প্রিয় স্বজন, প্রিয় গ্রাম ছেড়ে রাজধানীতে নিরানন্দ ঈদ। এবারের ঈদ কোনও আনন্দ-উৎসবের উপলক্ষ্য নিয়ে আসতে পারেনি। করোনা সংকটে প্রিয় স্বজন, প্রিয় গ্রাম ছেড়ে এবার ঢাকাতেই বেশিরভাগ মানুষ। কিন্তু নেই কোনও আনন্দ আয়োজন। জীবিকা হারিয়ে আরো বেশি বিপাকে নিম্ন আয়ের মানুষ। বেতন-বোনাস না পাওয়ায় পোশাককমীদের কাছে ঈদের দিনটি ম্লান।
নামাজ, খুতবা আর মোনাজাত সবই ছিলো নিয়মমাফিক। কিন্তু ছিলো না সৌহার্দ্যের উষ্ণ বিনিময়। কোলাকুলিবিহীন ঈদ জামাতের কষ্ট ঢেকে ছিলো মাস্কের বাধ্যবাধকতায়। তবু কিছু আনন্দের আশায় বিনোদনকেন্দ্রে এসেছিলো শিশু-কিশোররা। কিন্তু সরকারি নিষেধাজ্ঞা ভাঙার সাহস হয়নি কর্তৃপক্ষের।

দুইঘণ্টায়ও যাত্রীর দেখা পাওয়া যায়নি। তাই প্রায় দুপুর পর্যন্ত আয়বিহীন রাজপথের অনেক উপার্জনকারী। রাজপথের মতোই ঘরও নিরানন্দ ছিলো নিম্নবিত্তদের। শিল্পমালিকরা শ্রমিকদের ঈদ আনন্দের কথা ভাবেননি। তাই পোশ%





























