দুর্নীতির অভিযোগে এইবার গ্রেফতার হলেন দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাংয়ের ভাইস চেয়ারম্যান লি জে ইয়াংক।
গণমাধ্যম জানায়, ২০১৫ সালে স্যামসাংয়ের কনস্ট্রাকশন প্রতিষ্ঠান সিঅ্যান্ডটি ও সংযুক্ত প্রতিষ্ঠান চেইল ইন্ডাট্রিজ একটি প্রতিষ্ঠানে পরিণত হওয়ার সময় দেশটির সর্বোচ্চ পর্যায়ে ঘুষের লেনদেন করে স্যামসাং। এ ঘুষ কাণ্ডে দেশটির প্রেসিডেন্ট পার্ক জিউন হাই পার্লামেন্টে অভিশংসিত হন।
গত ৯ জানুয়ারি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। চলতি সপ্তাহের শুরুতে লি জে ইয়াংকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। তবে, এসব অভিযোগ অস্বীকার করছেন লি জে ইয়াং।
ইনফো টেক, বিডি টাইমস নিউজ



























