কুমিল্লা প্রতিনিধি।। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে কুমিল্লা ও হোমনায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক মোহাম্মদ সোহেল ভূইয়া নিজ অর্থায়নে সাংবাদিকদেরকে ৪০পিস বক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) উপহার দেন।

শুক্রবার হাোমনা প্রেস ক্লাবে প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি সাংবাদিক মোঃ আবদুল হক সরকারের নিকট ২০পিস পিপিই হস্তান্তর করেন। আর ২০পিস পিপিই টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ সাইফ উদ্দিন রনীর নিকট পাঠানো হয়। এ সময় হোমনা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিনুর খোকন, হোমনা প্রেস ক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদের সাংবাদিক আবুল কাশেম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক ও সাপ্তাহিক হোমনার কন্ঠের প্রকাশক ও সম্পাদক আবদুস সালাম ভূইয়া, সমাজ কল্যান সম্পাদক ও দৈনিক দিন প্রতিদিনের সাংবাদিক আবু হানিফ, প্রচার সম্পাদক ও দৈনিক সমাজ কন্ঠের সাংবাদিক কবি দেলোয়ার, মহিলা সম্পাদক ও দৈনিক শধমিকের সাংবাদিক সোনিয়া আফরিন উপস্থিত ছিলেন।

ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক মোহাম্মদ সোহেল ভূইয়া বিডি টাইম্‌স নিউজকে বলেন, সাংবাদিকরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সংবাদ সংগ্রহ করে। এ সংবাদ সংগ্রহ করতে গিয়ে তাদের অনেক ঝুঁকি পোহাতে হয়। তাই চিকিৎসক, স্বাস্থ্য কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর মতো তাদেরও সুরক্ষা দরকার। এসব পিপিই সাংবাদিকদের সুরক্ষার ক্ষেত্রে ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। তাই আমার নিজ অর্থায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে এ পিপিই সরবরাহ করেছি। আমি যে কোন প্রয়োজনে সব সময় সাংবাদিকদের সহযোগীতা করে যাবো।

কুমিল্লা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে