১৫৮ প্রতিষ্ঠানের কল সেন্টার লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। নবায়নের জন্য আবেদন না করা ও নির্ধারিত সময়ে বার্ষিক লাইসেন্স ফি পরিশোধে ব্যর্থ হওয়ায়-এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বিটিআরসি। এর মধ্যে সেলফোন অপারেটর গ্রামীণফোন ও বাংলালিংকের কল সেন্টার লাইসেন্সও রয়েছে।
বিটিআরসি জানায় কল সেন্টার লাইসেন্সধারী এসব প্রতিষ্ঠান মেয়াদ শেষ হওয়ার পরও নবায়নের জন্য আবেদন করেনি। এছাড়া প্রতিষ্ঠানগুলো বকেয়া ফিও পরিশোধ করেনি। ফলে প্রতিষ্ঠানগুলোর নামে ইস্যু করা কল সেন্টার লাইসেন্স অবৈধ ও অকার্যকর হয়ে পড়েছে।
এসব লাইসেন্সের অধীনে কার্যক্রম পরিচালনা অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। বর্তমানে কল সেন্টার লাইসেন্সধারী প্রতিষ্ঠানের সংখ্যা ১৮১টি। ২০০৮ সাল থেকে দেশে কল সেন্টার খাতে লাইসেন্সিং ব্যবস্থা চালু করা হয়। নীতিমালা অনুযায়ী পাঁচ বছর মেয়াদের জন্য কল সেন্টারের লাইসেন্স দেয়া হয়।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ



























