সিঙ্গাপুরে করোনার কারণে খাদ্য সঙ্কটে থাকা প্রবাসী বাংলাদেশিদের মাঝে বিতরণের জন্য ১০০০ প্যাকেট খাদ্য সামগ্রী সিঙ্গাপুরস্থ ৩টি সংস্থার নিকট হস্তান্তর করা হয়েছে। ১১ই মে সোমবার, সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশন এ উদ্যোগ নেয়।
সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাইকমিশনার জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, কাউন্সেলর (শ্রম) জনাব মোঃ আতাউর রহমান, মাইগ্র্যান্ট ওয়ার্কার্স সেন্টারের একজিকিউটিভ ডিরেক্টর জনাব বার্নাড মেনন, হোপ ইনেসিয়েটিভ এলাইন্স এর প্রেসিডেন্ট জনাব ইজিকাইল তান, এলাইন্স অফ গেস্ট ওয়ার্কার্স আউটরিচ এর চেয়ারম্যান জনাব স্টিফেন ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দের উপস্থিতিতে খাদ্য সামগ্রী হস্তান্তর করা হয়।করোনা পরিস্থিতিতে সিঙ্গাপুর সরকার লকডাউন করা ডরমিটরি গুলোতে সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে অভিবাসী শ্রমিকদের জন্য প্রয়োজনীয় সকল ব্যাবস্থা গ্রহন করা হয়। বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরনের জন্য চেষ্টা করা হলে নিরাপত্তার জন্য সিঙ্গাপুর সরকারের অনুমতি না দেয়নি। ফলে দূতাবাসের পক্ষ থেকে খাদ্য সামগ্রী সিঙ্গাপুরস্থ ৩টি সংস্থার নিকট অভিবাসী শ্রমিকদের জন্য হস্তান্তর করা হয়।সিঙ্গাপুরে লকডাউনের কারনে যারা বের হতে পারছেনা বা বাসায় আটকে পড়েছেন তাদেরকে বাংলাদেশ দূতাবাসের চেষ্টায় পৌঁছে দেয়া হচ্ছে প্রয়োজনীয় সামগ্রী। এছাড়াও শ্রমিকদের খোঁজ খবর নেয়ার জন্য দূতাবাসের পক্ষ থেকে সিঙ্গাপুর সরকারের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করা হচ্ছে।
সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রনালয়ের সর্বশেষ তথ্য অনুসারে, সিঙ্গাপুরে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ২৪৬৭১ জন, সুস্থ হয়ে বাসায় ফিরেছে ৩২১৮ জন এবং মৃত্যু বরন করেছে ২১ জন। ১২ই মে দুপর পর্যন্ত নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮৪ জন। এদের মধ্যে শুধুমাত্র ৩জন সিঙ্গাপুরের নাগরিক বাকির সবাই অভিবাসী শ্রমিক।
ডিবিসি থেকে



























