বিজ্ঞান ও প্রযুক্তির আশীর্বাদে আজ সভ্যতা উন্নতির চরম শিখরে আরোহণ করছে। ঘরে, বাইরে, হাতের মুঠোয়, কোথায় নেই প্রযুক্তির ব্যবহার। তবে প্রযুক্তিতে ইংরেজি ভাষার ব্যবহার যেমন জনপ্রিয়, ঠিক তেমনই অবহেলিত বাংলা ভাষা।

তরুণরা বাংলার চেয়ে ইংরেজিতে স্বচ্ছন্দ হলেও প্রবীণরা মনে করেন প্রযুক্তিতে বাংলার প্রচলন আরো ব্যাপকভাবে হলে এর সুফল ভোগ করবে সাধারণ মানুষ। এর জন্য রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি বলে মনে করেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। হাতে হাতে মুঠোফোন। চলছে ইন্টারনেটের ব্যবহার। এর মাধ্যমে দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রতি মুহূর্তে চলছে যোগাযোগ। কিন্তু আধুনিক প্রযুক্তিতে ভাষা মাধ্যম হিসেবে ইংরেজির প্রচলন তরুণদের মধ্যে যেমন জনপ্রিয়, তেমনই অবহেলিত বাংলা ভাষা। প্রবীণরা মনে করেন, প্রযুক্তিতে বাংলা ভাষা ব্যবহার করা হলে এর আরো সুফল ভোগ করত বাংলাদেশের সব বয়েসী, সব শ্রেণীর মানুষ।

ইংরেজি ফন্টে বাংলা লেখাকে বাংলা ভাষার জন্য বিপদজনক লক্ষণ বলে মনে করেন, প্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার। বাংলা বিজ্ঞানসম্মত ভাষা হলেও, প্রযুক্তিগত দিক থেকে বাংলাকে ইংরেজির সমকক্ষ করতে না পারার কথা স্বীকার করলেন তিনি। প্রযুক্তিতে বাংলার ব্যবহার বাড়াতে রাষ্ট্রীয় উদ্যোগের পরামর্শ তাঁর।

ইনফো-টেক ডেস্ক, বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে