ঢাকা, রোববারঃ  চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, পরিচালক রানা হামিদের মৃত্যুতে গভীর শোক ও দু:খপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শনিবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ক্যান্সার চিকিৎসাধীন অবস্থায় রানা হামিদ শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ড. হাছান মাহমুদ তার শোকবার্তায় চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি সেন্সর বোর্ড সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে পরিচালক হিসেবে রানা হামিদের দায়িত্ব পালনের কথা স্মরণ করেন।

তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে