নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে গত এপ্রিল মাসে থেকে ২ লক্ষ ২৫ হাজার ৫’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা সহকারী কর্মমর্তা ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ওই জরিমানা আদায় করেন।
সংস্লিষ্ট সুত্র হতে জানা যায় লকডাউন চলাকালে সরকারী আদেশ ও আইন-কানুন না মেনে কোয়ারিন্টনে থাকাদের অযথা ঘোরাফেরা করা, ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, মেয়াদ উত্তীর্ন খাদ্য রাখাসহ ক্রতাদের কাছ অতিরিক্ত মূল্য খাদ্যদ্রব্য ও পন্য বিক্রি করার মত ঘটনা ঘটে। আর এসব ঘটনারোধে উপজেলা প্রশাসনর তৎপরতা ও ছিল চোখে পরার মতো। এ সময় ২৫ টি ভ্রাম্যমান আদালত পরিচালানা করে এসব ঘটনার ১১৮ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অর্থদন্ডের মাধ্যমে ওই জরিমানা আদায় করা হয়। এর মধ্যে ১ লা এপ্রিল হতে ১৫ এপ্রিল ১২ টি মামলার।মাধ্যমে ৫০ হাজার ৭’শ এবং ১৬ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ১৩ টি ভ্রাম্যমান আদালত পরিচালানা করে ৬০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৪ হাজার ৮’ শ টাকা অর্থদন্ড দেওয়া হয়।
আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কর্মকর্তা ( ভূমি) পরিমল কুমার সরকার বলেন, উপজেলাকে করোনা ভাইরাসের সংক্রমন হতে রক্ষা করতে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি বর্তমান পরিস্থিতে ব্যবসায়ীসহ সকল শ্রেনি-পেশা ও সাধারন লোকজনের সর্বাত্বক সহযোগিতা কামনা করেন। তিনি আরও জানান আইন অমান্যকারীদের কাছ থেকে আদায়কৃত জরিমানার ওই অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়েছে।
রেজা মাহমুদ
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























