করোনা মহামারীতে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন আড়াই লাখের বেশি মানুষ।আর এতে সংক্রমিত হয়েছেন এ পর্যন্ত ৩৬ লাখ ১১ হাজার ৪৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ লাখ ৭১ হাজার ৪৬ জন।।
আজ সোমবার রাতে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে আক্রান্তের সংখ্যায় কোনো প্রভাব পড়েনি। এদিকে যুক্তরাষ্ট্রেও গত ২৪ ঘণ্টায় কমেছে মৃত্যুর সংখ্যা। দেশটিতে মারা গেছেন ৬৯ হাজারের বেশি মানুষ।অন্যদিকে, টানা ৮ সপ্তাহ পর ইতালি, স্পেন ও ফ্রান্সে মৃত্যু নেমেছে ২শ’র নিচে। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় যুক্তরাজ্যেও মৃত্যু কিছুটা কমে এসেছে। দেশটিতে মারা গেছে এ পর্যন্ত প্রায় ২৯ হাজার মানুষ।
এদিকে, রাশিয়ায় বেড়েছে আক্রান্তের সংখ্যা, দেশটিতে একদিনে সর্বোচ্চ আক্রান্ত সাড়ে ১০ হাজারের বেশি মানুষ। এদিকে, জাপানে ৩১শে মে পর্যন্ত জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























