ব্যাংকের সঙ্গে প্রাতিষ্ঠানিক লেনদেন না থাকায় প্রণোদনার টাকা পাওয়া নিয়ে দুশ্চিন্তাই রয়েছেন বেশিরভাগ ক্ষুদ্র ও কুটির শিল্পের নারী উদ্যোক্তারা। ছোট পরিসরে ব্যবসা থাকায় ব্যাংকের শর্তপূরণ করে ঋণ পাওয়া সম্ভব হবে না বলে আশঙ্কা তাদের। আর এমন অবস্থায় সহজ শর্তে ঋণ পাওয়া না গেলে ৪০ ভাগ ব্যবসা বন্ধের আশঙ্কা নারী উদ্যোক্তা সংগঠন ওয়েন্ড’র। তবে এসএমই ফাউন্ডেশন বলছে, নারীরা যাতে সহজে ঋণ পান তার জন্য প্রস্তাব দেয়া হয়েছে।

নভেল করোনাভাইরাসের কারণে প্রায় দেড় মাস ধরে বন্ধ দেশের মার্কেট ও ছোট পরিসরের কারখানা। তাই বন্ধ রয়েছে ক্ষুদ্র ও কুটির শিল্পের নারী উদ্যোক্তাদের ব্যবসাও। পয়েলা বৈশাখ ও ঈদকে সামনে রেখে এসব উদ্যোক্তাদের বেশিরভাগ মুনাফার টার্গেট থাকলে এখন তা পুরোটাই বন্ধ। যারফলে ৪০ ভাগ ব্যবসা বন্ধের আশঙ্কাও করছেন তারা। আর এমন অবস্থায় ব্যবসায় ঘুরে দাঁড়াতে অর্থের প্রয়োজন হলেও ব্যাংকের সঙ্গে লেনদেন না থাকায় ঋণ পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বেশিরভাগ নারী উদ্যোক্তা।

উইমেন এর্ন্টাপ্রিনিওয়ার্স নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (ওয়েন্ড) দাবি, এরই মধ্যে তাদের সংগঠনের ৭’শ নারী উদ্যোক্তা প্রায় ১’শ কোটি টাকা লোকসানের মুখে। সারাদেশের হিসাবে এ লোকসান কয়েকগুন বাড়বে বলে দাবি তাদের। এসএমই ব্যবসায়ীদের জন্য এরই মধ্যে ২০ হাজার কোটি টাকা প্রণোদনা ঘোষণা করেছে সরকার। এসব টাকা প্রকৃত ক্ষতিগ্রস্থদের জন্য নিশ্চিত করা গেলে উদ্যোক্তারা আবারও ঘুরে দাঁড়াতে পারবেন বলে মনে করেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক।

এছাড়াও এসএমই ব্যবসায়ীদের মধ্যে ৫ ভাগ নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার ভিত্তিতে ঋণ সুবিধা দেয়া হবে বলে জানিয়েছে এসএমই ফাউন্ডেশন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে