নভেল করোনাভাইরাসের ভয়াবহ পরিস্থিতি হতে পারে আফ্রিকায়। এর কারণে আফ্রিকার রাস্তায় রাস্তায় পড়ে মৃতদেহ থাকতে পারে বলে ভবিষ্যৎবাণী করেছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের স্ত্রী মেলিন্ডা গেটস।

আফ্রিকার দেশগুলির অর্থনীতি এবং অবকাঠামোগত অবস্থার কারণে এ পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছেন তিনি। মেলিন্ডা গেটস, বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতাও।

সম্প্রতি ইয়েডরের এই ধরনের দৃশ্য দেখা দেয়, যেখানে রাস্তায় মৃতদেহ পড়ে ছিল। কিন্ত কর্তৃপক্ষ এবং নাগরিকরা হতবাক এই করুণ দৃশ্য এড়িয়ে গেছে। এই প্রেক্ষিতে ভবিষ্যদ্বাণী করেছেন মেলিন্ডা গেটস। সম্প্রতি সিএনএন-কে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, (করোনা পরিস্থিতি) উন্নয়নশীল বিশ্বে ভয়াবহ হতে চলেছে। আপনি (আফ্রিকায়) পরিস্থিতি এখনও খুব খারাপ দেখছেন না কারণ হলো তাদের ক্ষেত্রে ব্যাপক পরীক্ষা করার সুযোগ নেই।ইকুয়েডরে যা হচ্ছে তা দেখুন, তারা রাস্তায় লাশ ফেলে দিচ্ছেন। আপনি আফ্রিকার দেশগুলোতে একই অবস্থা দেখতে পাবেন। তার এই মন্তব্য তার স্বামীর মুখে্ও প্রতিধ্বনিত হয়েছে।

বিল গেটসও ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, আফ্রিকার করোনভাইরাসে দশ কোটিরও বেশি মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এই মহাদেশের বেশিরভাগ স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে গেছে। করোনায় যখন এই মহাদেশে ক্রমাগত আক্রান্তের সংখ্যা বাড়ছে তখন কেউ কেউ অদূর ভবিষ্যতে সবচেয়ে খারাপ পরিস্থিতি হওয়ার পূর্বাভাসও দিচ্ছেন।

প্রসঙ্গত, গোটা বিশ্বে এ ভাইরাসে মৃতের সংখ্যা ১ লাখ ২০ হাজার। আক্রান্ত হয়েছেন ১৮ লাখের মতো। করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে গোটা বিশ্ব।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে