করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে একদিনে ১,০৪৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত এটিই বিশ্বে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃতের সংখ্যা।

দেশটিতে করোনায় সবচেয়ে বেশি ভুগছে নিউ ইয়র্ক ও নিউ জার্সি। তবে হঠাৎ করেই মিশিগানে এর প্রাদুর্ভাব বেড়েছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র এখন এমন এক পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে যা আগে কখনোই হয়নি। আগামী দুই-তিন সপ্তাহ যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে কঠিন সময় হবে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে, গত ২৪ ঘন্টায় বিশ্বে রেকর্ড ৪,৮৮৩ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘন্টায় ইতালিতে ৭২৭, স্পেনে ৯২৩, যুক্তরাজ্যে ৫৬৩ ও ফ্রান্সে ৫০৯ জনের মৃত্যু হয়েছে।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে