করোনা ভাইরাসের উৎসস্থল হিসেবে আমরা সকলেই চিনের উহান প্রদেশকেই চিনি। আর সেই কারণে গোটা বিশ্বই এই মারণ রোগের জন্য দায়ী করেছে চিন সরকারকে। এবার সেই চিনের বিরুদ্ধে মামলা করতে চলেছে ভারত। যদিও ভারত সরকার করবে না এই মামলা দায়ের। উত্তরপ্রদেশের ৪২ জন মানুষ চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এই বলে যে চিন করোনা ভাইরাস ছড়িয়েছে বলে তাদের ব্যবসায় ক্ষতি হয়েছে।
উত্তরপ্রদেশের লক্ষিমপুর খেরি জেলার এই ৪২ জন মানুষ মঙ্গলবার এই বিষয়ে পালিয়া কালান থানায় অভিযোগ দায়ের করেছে। তাদের অভিযোগ, “করোনা মহামারির জেরে মৃত্যুমিছিল হয়েছে। অসংখ্য মানুষ তাদের রোজগার হারিয়েছে এবং অর্থনীতি থমকে গিয়েছে যেহেতু এই মারণ রোগ ছড়িয়ে পড়েছে।” সম্ভবত এই অভিযোগ নিয়ে মামলা দায়ের হতে পারে।
এখনও পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৩০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় ১৪৬টি নয়া আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫-এ
কোলকাতা Times 24 থেকে



























