স্পেনে প্রতিদিন যে হারে করোনা আক্রান্ত এবং মৃত্যের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এ হারে বাড়তে থাকলে আক্রান্তের সংখ্যা ইতালিকেও ছাড়িয়ে যাবে আগামী দু-দিনের মধ্যে। বিশ্ব আজ করোনা আতঙ্কে আতংকিত। প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল! পৃথিবীর করোনা সংক্রমনের দিক থেকে চতুর্থ অবস্থানে স্পেন। দেশটিতে বাংলাদেশী বৈধ এবং অবৈধদের সংখ্যা প্রায় ৩০ হাজার।

করোনায় স্পেনে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৬৭৩ এবং মারা গেছেন ২ হাজার ৬৯৬ জন। এর মধ্যে বাংলাদেশী আক্রান্ত হয়েছেন কতজন এ বিষয় জানতে দূতাবাসে কল করা হলে ৬৬ জন আক্রান্ত আছেন বলে জানান বাংলাদেশ দূতাবাসের ১ম শ্রম সচিব। এদের মধ্যে সাত জনের অবস্থা গুরুতর। করোনা ভাইরাসের কারণে প্রতি ঘন্টায় ঘন্টায় মৃত্যের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এ যেন লাশের স্তূপে পরিণত হয়েছে স্পেন।গতকাল রাত ১২টার পর থেকে এ পর্যন্ত স্পেনে নতুন করে আরও ৪৭৩ জনের প্রাণ কেড়েছে করোনা ভাইরাস। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪৬১ জনের বেশি মানুষ।

মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, স্পেনে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে ৯৪ হাজার ৪১৭ জনে দাঁড়িয়েছে।সোমবার এই সংখ্যা ছিল ৮৫ হাজার ১৯৫ জনে। সংক্রমণ বাড়তে থাকায় দেশটি এখন চীনকেও ছাড়িয়ে ইতালির কাছা কাছি পৌছে যাচ্ছে।
চীনে করোনায় আক্রান্তের সংখ্যা মঙ্গলবার দুপুর দু-টা পর্যন্ত ৮১ হাজার ৫১৮ এবং ইতালিতে আক্রান্তের সংখ্যা ১১,৭৩৯ জন।

স্পেনে নতুন করে মঙ্গলবার দুপুর পর্যন্ত ৪৭৩ জনের প্রাণহানির পর দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ১৮৯ জনে। এদিকে অনেকে সুস্থ হয়ে ঘরে ফিরছেন ১৯,২৫৯জন। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশটির সরকার কঠোর ব্যবস্থা নিলেও এর লাগাম টানতে হিমশিম খেতে হচ্ছে।করোনার প্রাদুর্ভাব কমিয়ে আনতে দেশটির সরকার গতকাল সোমবার থেকে বেশকিছু বিধি-নিষেধ আরোপ করেছে। এতে বলা হয়েছে, সোমবার থেকে আগামী ৯ এপ্রিল পর্যন্ত দেশটির অপ্রয়োজনীয় কর্মীরা বাড়িতে অবস্থান করবেন। গত ১৪ মার্চ থেকে দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। অবৈধ ভাবে বসবাস করা বাংলাদেশীদের জন্য দূতাবাসের পক্ষ থেকে ১০ লাখ টাকার ফান্ড সংগ্রহ করা হয়েছে, করোনা দূর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের মাঝে এ অর্থ বন্টন করা হবে বলে জানান দূতাবাসের মিশন উপপ্রধান হারুন আল রশীদ।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে