যুক্তরাষ্ট্রে দুদিনে কোভিড-নাইনটিনে আরও পাঁচ বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে ৯ দিনে ১৪ জন বাংলাদেশি মারা গেলেন। তারা সবাই নিউইয়র্কের বাসিন্দা। দেশটিতে একদিনে আক্রান্ত হয়েছেন ১৯ হাজারের বেশি, মারা গেছেন ৫১৫ জন।

কোভিড-নাইনটিনের প্রকোপ অস্বাভাবিক দ্রুত বাড়তে থাকায় নিউইয়র্ক, নিউজার্সি ও কানেকটিকাট অঙ্গরাজ্যে সবাইকে কোয়ারেন্টাইনে রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রে কোভিড-নাইনটিনে একদিনে রেকর্ড আক্রান্ত ও মৃতের সংখ্যা। এরমধ্যে বাংলাদেশি অধ্যুষিত নিউইয়র্কে সবচেয়ে বেশি। এ অবস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, নিউইয়র্কসহ আশপাশের আরও দুটি অঙ্গরাজ্যে স্বল্প সময়ের জন্য কোয়ারেন্টাইনের নির্দেশ জারির বিষয়টি বিবেচনা করছেন তিনি। ট্রাম্প বলেন, নিউইয়র্ক ও নিউজার্সিতে সবাইকে কোয়ারেন্টাইনে রাখার কথা আমরা ভাবছি। কানেকটিকাটের কিছু অংশও এর মধ্যে পড়বে।যদিও এতে একমত নন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ




















