বিশ্বজুড়ে কভিড-১৯ এ গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৮৫৮ জনের। এর মধ্যে ইতালিতে ৬০১ জনের ও স্পেনে ৫৩৯ মৃত্যু হয়েছে। এছাড়াও ফ্রান্সে ১৮৬ ও ইরানে মারা গেছেন ১২৭ জন। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে সড়ে ১৬ হাজারের বেশি। আক্রান্ত হয়েছেন প্রায় ৩ লাখ ৭৯ হাজার।

এদিকে যুক্তরাষ্ট্রে একদিনে প্রাণহানি হয়েছে দেশটির ২৪ ঘণ্টার সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ১৩৬ জন। বৈশ্বিক মহামারি আরো বাড়ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার সংবাদ সম্মেলনে বিশ্বের বেশিরভাগ দেশ কভিডে আক্রান্ত হয়েছে বলে জানান সংস্থাটির মহাপরিচালক টেড্রস অ্যাডহানম গ্রেব্রেইয়েসুস। এমন পরিস্থিতিতে জি-টোয়েন্টি দেশগুলোকে সমস্যা সমাধানে এক হওয়ার আহ্বান জানান তিনি।অন্যদিকে কভিডে যুক্তরাজ্যের জন্য এ সময়কার সবচেয়ে বড় হুমকি মনে করছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

বাংলাদেশে কভিডে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে। এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ জন। সব মিলিয়ে পরীক্ষার পর ৩৩ জনের শরীরে কভিডের অস্তিত্ব পাওয়া গেছে। যাদের মধ্যে মোট পাঁচজন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন বলে জানিয়েছে আইইডিসিআর।

নিউজ ডেস্ক ।। বিডি টাইমস্ নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে