আগামী ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত কভিড-১৯ এর কারণে দেশের সব শপিংমল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি। তবে ওষুধ, নিত্যপণ্যের দোকান ও কাঁচাবাজার খোলা থাকবে।

রোববার বিকেলে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।দেশে মোট কভিডে আক্রান্ত রোগীর সংখ্যা ২৭। এদের মধ্যে ২ জন মারা গেছে। আর ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর ২০ জন চিকিৎসাধীন আছেন। বিকালে এক ব্রিফিংয়ে একথা জানান আইইডিসিআর এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এর আগে, মাদারীপুরের শিবচরকে লকডাউন ঘোষণা করেছে সরকার।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে