প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বে একদিনে আরো প্রায় সাড়ে ৫ হাজার মৃত্যু হয়েছে।  নতুন করে আক্রান্ত হয়েছে ৭১ হাজার ৫’শ ৯১ জন। মোট আক্রান্ত ১৯ লাখ ২৪ হাজারের বেশি। এপর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৪৫ হাজারের বেশি মানুষ।

যুক্তরাষ্ট্রে একদিনে দেড় হাজারের বেশি মানুষ মারা গেছে এই ভাইরাসে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ২৩ হাজার ছাড়ালো। মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৮৬ হাজারের বেশি। নিউইয়র্ক, নিউ জার্সি ও মিশিগানে আক্রান্তের সংখ্যা বেশি। যুক্তরাষ্ট্রের আক্রান্ত সাড়ে ১২ হাজারের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। এছাড়া, দেশটিতে  ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে প্রায় ৩৭ হাজার মানুষ।

এদিকে, ইউরোপের দেশ ইতালিতে একদিনে নতুন করে প্রাণ হারায় ৫৬৬ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়ালো । মোট আক্রান্ত ১ লাখ ৫৯ হাজার ৫১৬ জন। অপরদিকে, স্পেনে ২৪ ঘন্টায় প্রাণ গেছে ৫৪৭ জনের। এ নিয়ে দেশটিতে মোট মারা গেছে সাড়ে ১৭ হাজারেরও বেশি মানুষ। দেশটিতে আক্রান্ত ১ লাখ ৭০ হাজারের বেশি। দেশটিতে লকডাউন সাময়িকভাবে শিথিল করেছে প্রশাসন।

এদিকে, যুক্তরাজ্যে ২৪ ঘন্টায় আরও ৭১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ১১ হাজারের বেশি । দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮৮ হাজার ৬২১ জন।

অপরদিকে, ফ্রান্সে ২৪ ঘন্টায় মারা গেছে ৫৭৪ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ১৪ হাজার ৯৬৭ জন। মোট আক্রান্ত ১ লাখ ৩৬ হাজারেরও বেশি। তবে সুস্থ হয়ে ফিরেছে ২৭ হাজার ৭১৮ জন।

এছাড়া, ২৪ ঘন্টায় ইরানে ১১১, বেলজিয়ামে ৩০৩, জার্মানিতে ১৭২ জন, ব্রাজিলে ১০৫ এবং নেদারল্যান্ডে ৮৬ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বের ২০৯টি দেশ এবং অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতি ভাইরাস।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে