এসএ টেলিভিশনের ২৭’জন চাকুরিচ্যুতির ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)।

সংগঠনটির চেয়রাম্যান সাংবাদিক রেজোয়ানুল হক এবং সদস্য সচিব শাকিল আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে বলেন, করোনা ভাইরাস নিয়ে সারাদেশ যখন আতংকে, এই পরিস্থিতির খবর জনগনের কাছে পৌছে দেওয়ার জন্য সম্প্রচার কর্মীরা যখন ঝুঁকি নিয়ে দিনরাত পরিশ্রম করছেন ঠিক তখন (২১’শে মার্চ, শনিবার) এক দিনে এসএ টেলিভিশনে কর্মরত ২৭’জনকে চাকুরিচ্যুতি করা অত্যন্ত অন্যায় ও অমানবিক কাজ। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)’র নেতৃবৃন্দ বলেন, শুধু একটি মিডিয়া প্রতিষ্ঠান থেকে এত সংখ্যক গণমাধ্যমকর্মী চাকুরী যাওয়া টেলিভিশনে কর্মরত সাংবাদিক সমাজকে ক্ষূদ্ধ করেছে। কোন সুনির্দিষ্ট অভিযোগ না থাকা এবং আগে নোটিশ না করে হটাৎ এ ধরনের চাকুরীচ্যুতি বেআইনও বটে।

 

চাকুরীচ্যুতিদের অবিলম্বে পুনর্বহাল এবং টেলিভিশনের সব কর্মীর যাবতীয় বকেয়া পরিশোধ করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবী জানায় ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে