মেহেরপুর প্রতিনিধিঃ বাংলাদেশ প্রতিদিনের মেহেরপুর জেলা প্রতিনিধি মাহবুবুল হক পোলেন এর বাড়িতে হামলার প্রতিবাদে জেলা প্রেসক্লাবের নির্বাহী কমিটি শনিবার সন্ধ্যায় প্রতিবাদ সভা করেছে । জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল আজমের সভাপতিত্বে সভায় দোষীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
গত শুক্রবার ১৩ ই মার্চ রাত দশটার দিকে কালো কাপড় দিয়ে মুখ বাঁধা একদল দুর্বৃত্ত পোলেনের বাড়ীর গেট ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করে। বাড়ির অভ্যন্তরে ইট পাথর ছুড়ে মারার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেয়। সেই সাথে সাংবাদিকের বাড়িতে হামলা ওপ্রাণনাশের হুমকি দেওয়ায় তীব্র প্রতিবাদ জানানো হয়। একইসাথে আইনশৃঙ্খলা বাহিনীকে এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলার সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচার প্রক্রিয়া করার আহবান জানানো হয়।
এসময় জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি নাসের চৌধুরী চ্যানেল সাধারন সম্পাদক মাবুব চাদু, সাবেক সাধারন সম্পাদক ইয়াদুল মোমেন, দপ্তর সম্পাদক মাসুদ রানা , নির্বাহী সদস্য মিজানুর রহমানসহ সাংবাদিককেরা উপস্থিত ছিলেন।
মাসুদ রানা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























