ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আয়োজনে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক ও নুহাশপল্লীতে আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে আনন্দভ্রমণ সম্পন্ন হয়।
২০১৯ খ্রিস্টাব্দে আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন প্রতিষ্ঠিত হওয়ার পর এ বনভোজন হলো প্রথম আনন্দভ্রমণ।এসোসিয়েশনের সকল সদস্যরা একসাথে একে অপরের সাথে কুশল বিনিময়ে মুখরিত হয়ে উঠেছিলো বঙ্গবন্ধু সাফারি পার্ক ও নুহাশপল্লীতে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দিনব্যাপি এ আনন্দভ্রমণে নেতৃত্ব দেন আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আক্তারুজ্জামান রঞ্জন ও সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু।ভ্রমণে ছিলেন আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি নিতাই চন্দ্র ভৌমিক,সহ-সভাপতি বাবুল সিকদার,সাংগঠনিক সম্পাদক তসলিম আহমেদ,কার্যকরি সদস্য আদিলউদ্দিন আহমেদ,সদস্য মো.জহির সিকদার,গোলাম সারোয়ার।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,তৌহিদুল ইসলাম আলম,হাছান জাবেদ,মুহাম্মদ আলী,মো.নজরুল,মো.সালমান। আশুগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আক্তারুজ্জামান রঞ্জন আনন্দভ্রমণে অংশ গ্রহণ করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জহির সিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























