জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিন পেলেও তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কেননা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায়ও তাকে জামিন পেতে হবে।তবে তার আইনজীবীরা মনে করছেন মামলা দুটি একই ধরনের। তাই চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিন হলে অন্যটিতেও সহজে জামিন পাবেন খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ৩৬ মামলার মধ্যে জামিনে আছেন ৩৪টিতে। অরফানেজ ট্রাস্ট মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দণ্ডিত হয়ে কারাগারে যান তিনি। যদিও ওই মামলায় এক পর্যায়ে ৩ মাসের জামিনও পেয়েছিলেন তিনি। পরে রাষ্ট্রপক্ষের আপিলে ৫ বছরের সাজা হয়ে যায় ১০ বছর। এরইমধ্যে চ্যারিটেবল ট্রাস্ট মামলায়ও ৭ বছরের সাজা হয় তার। এখন ১৭ বছরের দণ্ড নিয়ে হাসপাতালের প্রিজন সেলে বিএনপি প্রধান।৩৬ মামলার মধ্যে এক এগারোর তত্ত্বাবধায়ক সরকার আমলের ৪টি ও আওয়ামী লীগ সরকারের গত দশ বছরে ৩২টি। এরমধ্যে দুদকের মামলা ৫টি, নাশকতার ১৬টি, মানহানির ৪টি, ৩টি হত্যা মামলা এবং মানহানিকর বক্তব্য দেয়ার আসামি হন ২ মামলায়। এছাড়া বিএনপির নয়াপল্টন কার্যালয়ের মালিকানা নিয়ে একটি দেওয়ানী মামলা রয়েছে খালেদা জিয়ার বিরুদ্ধে।

খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন আশা প্রকাশ জানান, বৃহস্পতিবার উচ্চ আদালত জামিন দেবেন খালেদা জিয়াকে।আরেক আইনজীবী নিতাই রায় চৌধুরী জানান, জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্প মামলায় জামিন হলে তার মুক্তিতে আরা কোন বাধা থাকবে না।অসুস্থতার কারণে গত বছরের এপ্রিল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে রয়েছেন বেগম খালেদা জিয়া।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে