কুষ্টিয়া প্রতিনিধিঃ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, “গণতন্ত্রের সুন্দর বাগানের জন্য বন্য শুকর খোয়াড়ে ঢুকিয়ে অর্থনীতি রক্ষায় দুর্নীতিবাজদের দমন করতে হবে”। জঙ্গীবাদের মতোই দুর্ণীতির মুলোৎপাটন করে দেশকে আরও এক ধাপ উত্তোরণে সু-শাসন চাই। শেখ হাসিনার নেতৃত্বে গত ১০বছরে প্রথম পর্ব শেষ করে এখন নতুন পর্বে প্রবেশ করেছে। বিগত ১০ বছরে জঙ্গীবাদ-আগুন সন্ত্রাস, নাশকতার বিরুদ্ধে যুদ্ধ শেষে দেশ মুক্তিযুদ্ধের চেতনায় ফেরৎ এসে এক বিস্ময়কর উন্নয়নের যাত্রা শুরু করেছে। বিদ্যমান অবস্থায় রাজনীতি, অর্থনীতিতে মৌল গুনগত পরিবর্তন অপরিহার্য হয়ে গেছে। শাসন-প্রশাসন, অর্থনীতি, সংবিধান ও রাজনৈতিক মাঠে শান্তি, যুগোপযোগী মানব সম্পদের দক্ষতা বাড়াতে শিক্ষা ব্যবস্থার বিশৃংখলা দুরীকরণ, জননিরাপত্তা নিশ্চিতকরন, ডিজিটাল সমাজের সুষম ব্যবস্থাপনাসহ সকল ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ নিয়ে জাতীয় উল্ফন ঘটাতে হবে।

রবিবার বিকেল ৪টায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরী মাঠে জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনের সভাপতিত্বে ৩০তম ত্রি-বার্ষিক জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইনু এসব কথা বলেন।

তিনি আরও বলেন অসৎ অফিসার, রাজনীতিক, ব্যবসায়ী সিন্ডিকেট ধ্বংস করতে স্থায়ী অভিযান চালাতে হবে। যে দলের জার্সিই গায়ে দিক না কেন তাদের কারাগারে পাঠাতে হবে। মন্ত্রী-এমপি যেই হোন দুর্ণীতি করলেই তাকে কারাগারে পাঠাতে হবে । দ্রব্যমূল্যে জনজীবনের নাভিশ^াস রুখতে বাজার সিন্ডিকেট ধ্বংস করে নিত্যপন্যের সুষম বাজার ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করতে হবে। জঙ্গী দমনে যেভাবে ছাড় দেয়নি সরকার তেমনি করে দুর্নীতিবাজ দলবাজদের সিন্ডিকেট গুড়িয়ে দিয়ে বৈষম্যের অবসানে আপোষহীন হতে হবে।

বক্তব্য শেষে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি কুষ্টিয়া জেলা জাসদের ৩০তম এই ত্রি-বার্ষিক সম্মেলনে ৩য় বারের মতো হাজি গোলাম মহসিনকে সভাপতি এবং আব্দুল আলীম স্বপনকে সাধারণ সম্পাদক করে ৬৮সদস্য বিশিষ্ট কুষ্টিয়া জেলা কমিটির ঘোষনা ও পরিচয় করিয়ে দেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ জেলা-উপজেলার নেতৃবৃন্দ। বর্ণাঢ্য আয়োজনের এই সম্মেলনের শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

প্রিতম মজুমদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে