কুষ্টিয়া প্রতিবেদকঃ কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র আয়োজনে বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রতিবছরের ন্যায় এবারো আনন্দঘণ পরিবেশের মধ্য দিয়ে কুষ্টিয়া সেচ সম্প্রসারন কেন্দ্রে কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি’র) উদ্যোগে বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি’র) সম্মানিত সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব ও সাধারন সম্পাদক সোহেল রানার সার্বিক তত্বাবধানে উক্ত বনভোজন ও ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য জননেতা আঃকাঃমঃ সরওয়ার জাহান বাদশাহ। তিনি বলেন, বর্তমান সরকার মিডিয়াবান্ধব সরকার। সাংবাদিকদের কল্যানে নানারকম কল্যানকর এবং মঙ্গলময় উদ্যোগ গ্রহণ করেছে। যা অতীতে কখনও দেখা যায়নি। তিনি আরও বলেন, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি প্রগতিশীল সাংবাদিকদের মিলন মেলায় পরিনত হয়েছে। প্রতিবছর সাংবাদিক পরিবারদের এরকম মিলন মেলা হওয়া উচিত।

দ্বিতীয় অধিবেশনে পুরস্কার বিতরণে ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. আসলাম হোসেন। তিনি বলেন, গণমাধ্যম হচ্ছে ফোর্থ ষ্টেট। ছায়া সরকার হিসাবে কাজ করে থাকে গণমাধ্যম। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করেছে বর্তমান সরকার। তিনি আরও বলেন, আজ সময় এসেছে মুক্তিযুদ্ধের চেতনার স্বপ্ন পূরনের। মুজিববর্ষে সকল পেশার ন্যায় সাংবাদিকদেরও নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। উন্নয়ন অগ্রগতিতে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষে গণমানুষের পক্ষে এবং গণতন্ত্রের পক্ষে সাংবাদিকদের কলমকে আরও শানিত করতে হবে। কেপিসির এই জাতীয় বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা পেশাগত একঘেয়িমি কাটিয়ে নতুনভাবে যেগে উঠার শক্তি ও প্রেরণা যোগায়।

বিশেষ অতিথি ছিলেন জেলা উপ পরিচালক (স্থানীয় সরকার) মৃনাল কান্তি দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাদ জাহান, অতিরিক্ত পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ ওবায়দুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর, আজাদুর রহমান, আতিকুল ইসলাম, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী, এনডিসি মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাইফুর রহমান, কুষ্টিয়া সেচ সম্প্রসারন কেন্দ্রের অধ্যক্ষ আব্দুল মতিন। সভাপতিত্ব করেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লব।

এছাড়াও কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি’র) সহ-সভাপতি মীর আরেফিন বাবু, সহ-সভাপতি জামিল হাসান খোকন, যুগ্ম সম্পাদক শেখ হাসান বেলাল, যুগ্ম সম্পাদক আরিফুজ্জামান লিপটন, সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন (শ্যামলী), কোষাধক্ষ্য মিলন উল­াহ, দপ্তর সম্পাদক নাহিদ হাসান তিতাস, ক্রীড়া সম্পাদক আখতারুজ্জামান মৃধা পলাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদ হাসান, তথ্য ও গবেষনা সম্পাদক ইমরান হাসান পাপ্পু, নির্বাহী সদস্য আফরোজা আক্তার ডিউ, নির্বাহী সদস্য তৌফিক তপন, দৈনিক কুষ্টিয়ার সম্পাদক ড: আমানুর আমান, দৈনিক পদ্মা গড়াইয়ের ভারপ্রাপ্ত সম্পাদক আতিকুজ্জামান ছন্দ, দৈনিক সোনালী খবরের কুষ্টিয়া জেলা প্রতিনিধি শেখ নাজমুল হোসেন, মোহনা টিভির ইবি প্রতিনিধি খন্দকার মিলন, দৈনিক সময়ের কাগজের স্টাফ রিপোটার্স আবুল কাশেম, দৈনিক একুশে সংবাদের জেলা প্রতিনিধি আখতার-উন-নবী মনা, দৈনিক কুষ্টিয়ার বিশেষ প্রতিনিধি হুমায়ন কবির, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি সোহানুর রহমান সোহান, আনন্দ টিভির জেলা প্রতিনিধি ফিরোজ কাইসার, ডেইলি অথেনটিকের স্টাফ রিপোটার্স মৌসুমী আক্তার শম্পা, দৈনিক জাতীয় অথনীতির জেলা প্রতিনিধি শাহীন আলী, দৈনিক লালন কন্ঠের ব্যবস্থাপনা সম্পাদক তারেক বিন আজিজ, দৈনিক বর্তমানের জেলা প্রতিনিধি মেজবা উদ্দিন পলাশ, দৈনিক শিকলের ভেড়ামারা প্রতিনিধি জাহাঙ্গীর আলমসহ কুষ্টিয়ার বিভিন্ন প্রিন্ট মিডিয়া ও ক্যামেরা পার্সন উপস্থিত ছিলেন।

সব শেষে এই বার্ষিক বনভোজনে ক্রীড়া প্রতিযোগীতা ও এই উপলক্ষে দেওয়া শুভেচ্ছা কুপনের র‌্যাফেল ড্র শেষে পুরুষ্কার বিতরণের মাধ্যমে এবারে আয়োজনের সমাপ্ত ঘোষণা করা হয়।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে