ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই নিউজ অ্যাওয়ার্ড ২০২০ পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী)। ১৮ ফেব্রুয়ারি বিকেল ৪টায় ঢাকাস্থ সরকারী বিজ্ঞান কলেজ মিলনায়তনে এক অনুষ্ঠানে সংগঠনটির পক্ষ থেকে তাঁকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই নিউজ অ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে। এ বছর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী (ড. রাশিদ আসকারী) সহ মোট চারজনকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অ্যাওয়ার্ড প্রাপ্ত অন্যরা হলেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি, জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি ও অভিনেত্রী সুবর্ণা মোস্তফা এমপি।

অ্যাওয়ার্ড প্রাপ্তির অনুভূতি জানিয়ে ড. রাশিদ আসকারী বলেন, যেকোন সম্মাননা একজন লেখকের জন্য আনন্দদায়ক। এই পুরস্কার আমাকে আরো অনুপ্রাণিত করেছে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে