ছুটিতে থাকা চীনা নাগরিকদের বাংলাদেশে না আসার নির্দেশনা দিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং।

সকালে কূটনৈতিক সংবাদদাতাদের আয়োজনে ডিক্যাব টকে তিনি জানান, করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে সঠিক, সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ নিয়েছে চীন সরকার। রাষ্ট্রদূত বলেন, করোনাভাইরাসের উৎপত্তি কোথায় কেউ জানে না।

চীন থেকেই যে এটি ছড়াচ্ছে তার বৈজ্ঞানিক প্রমাণ কেউ দেখাতে পারেনি। উৎপত্তি যেখানেই হোক, করোনাভাইরাস প্রতিরোধ বড় চ্যালেঞ্জ বলেও জানান চীনা রাষ্ট্রদূত। তিনি আরও বলেন, বাংলাদেশে থাকা কোন চীনা নাগরিক এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। এই সংকট কাটিয়ে উঠতে চীন সক্ষম বলেও আশা করেন এই রাষ্ট্রদূত।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে