রাজধানীর পুরান ঢাকার নয়াবাজারে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল- নিউজটোয়েন্টিফোরের রিপোর্টার ও ক্যামেরা পারসনের ওপর হামলা চালিয়েছে অবৈধ বন্ড ব্যবসায়ীরা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) পেশাগত দায়িত্বপালনকালে দুপুরে টেলিভিশনটির রিপোর্টিং টিমের ওপর এই হামলা চালানো হয়। এতে আহত হয়েছেন নিউজটোয়েন্টি রিপোর্টার ফখরুল ইসলাম এবং ক্যামেরাপারসন শেখ জালাল। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটোয়েন্টিফোরের প্রধান প্রতিবেদক ফারুক হোসেন গণমাধ্যমে জানান, নয়াবাজারে অবৈধ বন্ড ব্যবসায়ীদের বিরুদ্ধে কাস্টমসের অভিযান চলছিল। নিউজটোয়েন্টিফোরের রিপোর্টার ও ক্যামেরা পারসন ওই অভিযানের নিউজ কভারের জন্য ঘটনাস্থলে গিয়েছিলেন। কিন্তু অবৈধ বন্ড ব্যবসায়ীরা আমাদের রিপোর্টার ও ক্যামেরা পারসনের ওপর হামলা চালায়। পাশাপাশি গাড়ি ও ক্যামেরা ভাঙচুর করেছে, ছিনিয়ে নিয়ে গেছে ব্যাগ। গুরুতর আহত অবস্থায় দুই সাংবাদিককে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ফারুক হোসেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে