চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭২২ জনে। আক্রন্ত ৩৪ হাজারেরও বেশি। শনিবার এ তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর।
এদিকে এ ভাইরাসের বিস্তার রোধে চীন থেকে ফেরত আসাদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে হংকং কর্তৃপক্ষ। এর অন্যথায় হলে জরিমানাসহ জেল হওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। হংকংয়ে এ পর্যন্ত ২৬ জনরে শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং আক্রান্ত হয়ে মারা গেছে একজন।
কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার চীন থেকে অন্তত ১১ হাজার পর্যটক হংকংয়ে প্রবেশ করেছে। এ পর্যন্ত চীন ছাড়াও অন্তত ২৮ দেশ ও অঞ্চলে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ২৭০জন। এছাড়াও ফিলিপাইনে একজনের মৃত্যু হয়েছে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























