গাইদঘাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বখতিয়ার হামিদ বলেন অনেকদিন ধরেই বন্যপ্রাণী নিয়ে কাজ করছেন তিনি। সম্প্রতি সময়ে কিছু উঠতি বয়সের ছেলেরা গ্রামে ঢুকে পাখি শিকার সহ বন্য প্রানীদের নির্মমভাবে হত্যা করছে। মঙ্গলবার গ্রামের বান্দালির মাঠে মেছো বাঘটি দেখে ফাদ পাতে কিছু যুবক। এসময় তাদের দেয়া ফাদে আটকা পড়লে মোছো বাঘটিকে পিটিয়ে জখম করে তারা। কিছুক্ষন পরে ওই যুবকেরা তাদের কাছে থাকা তীর ধনুকের তীর দিয়ে নিসংশভাবে হত্যা করে মোছোবাঘটিকে। এসব যুবক চুয়াডাঙ্গা শহরের মুক্তিপাড়ার বাসিন্দা।গ্রামের রাজিব নামের এক শিক্ষার্থী জানায় মোছো বাঘ পিটিয়ে হত্যার বিষয়টি জেলা বন বিভাগের কর্মকর্তাদের জানালেও তাদের কেউ ঘটনাস্থলে যায়নি। পরে কাউকে না পেয়ে সন্ধায় মাঠেই কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে মৃত মেছো বাঘটিকে মাটিচাপা দেয়া হয়। জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন জানান, বিষয়টি বিকেলে শুনেছেন তিনি। ঘটনাটার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে যথাযত ব্যবস্থা নেয়া হবে।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন এর আগেও মোছো বাঘ আটকা পড়েছিল ফাদে। সে সময় মোছো বাঘটিকে মুক্ত করা হয়েছিল। এবারের ঘটনাটি দুঃখজনক। এবিষয়ে কেউ অভিযোগ করলে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
সোহেল রানা ডালিম
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ















