বাহক শনাক্তের আগেই নতুন করে করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন চীন। ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে দেশটির স্বাস্থ্য কমিশনকে। এখন পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে। এ রোগে চীনে আক্রান্ত মানুষের মৃত্যুর হার বেড়েছে প্রায় ৩০ শতাংশ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, আক্রান্ত হয়েছে দুই হাজারের বেশি।কোনোরকম লক্ষণ শনাক্তের আগেই মানবদেহে সংক্রমণ করতে পারে টু থাউসেন্ড নাইন্টিন নভেল করোনাভাইরাস। রোববার এমনটাই জানিয়েছেন চীনা কর্তৃপক্ষ। ভাইরাসটি সংক্রমণের মাত্রা বাড়ছে বলে উদ্বেগ জানিয়েছে চীনা স্বাস্থ্যমন্ত্রী।

বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই ভাইরাসের লক্ষণ দেখা দিতে ১০ থেকে ১৪ দিনের মতো সময় লাগে। এদিকে ডিসেম্বরে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের বাহক বা প্রতিষেধক খুঁজে বের করতে পারেনি চীন ও আন্তর্জাতিক চিকিৎসকরা।সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের ডিরেক্টর গাও ফু বলেন, প্রতিটি ভাইরাসের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। করোনাভাইরাস মানুষের দেহে ছড়িয়ে পড়ার সাথে সাথে পরিবর্তিত হয়। এবার আমরা বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। তবে করোনা ভাইরাস এবং অন্যান্য ভাইরাসগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। আমরা রোগীদের নমুনা থেকে এখনও পর্যন্ত ভাইরাসটির স্পষ্ট তথ্য পাইনি পাইনি।

ভাইরাসের সংক্রমণ ঠেকাতে চীনে শরৎ উৎসবের সরকারি ছুটি অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে, উহান শহরে সব ধরনের পরিবহন সেবা বন্ধ করে দেয়ায় সাধারণ উপসর্গ নিয়ে হাসপাতাল পৌঁছাতে বেগ পেতে হচ্ছে মানুষকে। এদের সাহায্য করেছেন কয়েকজন স্বেচ্ছাসেবী।একজন নাগরিক বলেন, আমরা খুবই চিন্তিত। তবে একইসাথে আশাবাদী শিগগিরই আমরা এই পরিস্থিতি কাটিয়ে উঠব। তবে যদি সুযোগ আসে, আমি উহান ছেড়ে চলে যেতে চাই।

এছাড়াও উহানে বসবাসরত নাগরিকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। দেখা দিয়েছে খাবার ও পানি সংকট। তবে পণ্য সরবরাহের জন্য বাস সার্ভিস চালুর ঘোষণা দিয়েছেন উহানের মেয়র।মেয়র ঝউ শিয়ানওয়াং বলেন, প্রত্যেক জেলায় কিছু বাস সেবা চাল করবো। মোট ৩১০টি বাস বিভিন্ন এলাকায় সবজি, খাবার ও অন্যান্য পণ্য সরবরাহ করবে। এছাড়াও উহানে অবস্থানরত স্বাস্থ্যকর্মীদের জন্য ট্যাক্সি সেবা চালু করা হবে।

ভাইরাস পরিস্থিতি সামাল দিতে চীনকে সবধরণের সহায়তা করার আশ্বাস দিয়েছে তাইওয়ান।এদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আরো একজন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সেখানকার স্বাস্থ্য কর্মকর্তারা। এঞ্জেলেস কাউন্টিতে সংক্রমিত ওই ব্যক্তি চীনের উহান প্রদেশ থেকে বিমানে ক্যালিফোর্নিয়া ফেরেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রের মোট ৫ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হলো।ভাইরাসটি ছড়িয়ে পড়া ঠেকাতে বিশ্বজুড়ে বিমানবন্দরগুলোয় বিশেষ স্বাস্থ্য পরীক্ষার করা হচ্ছে চীন ফেরত ব্যক্তিদের। কিন্তু এ ধরনের স্বাস্থ্য পরীক্ষার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে