যে রাতে ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যা করা হয়, সেই একই রাতে ইরানের আরেক শীর্ষ সামরিক কর্মকর্তাকে ইয়েমেনে হত্যার চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু সেই হত্যার চেষ্টা বিফলে যায়। ঘটনার সঙ্গে জড়িত দুই সূত্রের মাধ্যমে খবরটি প্রকাশিত হয়।

ওই দুই সূত্র হলেন মার্কিন কর্মকর্তা। তারা যুক্তরাষ্ট্রের ওই মিশন নিয়ে বিস্তারিতভাবে মুখ খোলেননি। তবে অন্য মার্কিন সামরিক কর্মকর্তারা বলেন, ইরানের রেভল্যুশনারি গার্ডের অভিজাত বাহিনী কুদস ফোর্সের প্রধান কমান্ডার কাশেম সোলাইমানিকে হত্যা ছাড়াও সে রাতে আর বড় ধরনের কোনও অপারেশন চালানো হয়নি।

মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র রেবেকা রেবারিখ এক বিবৃতিতে বলেছেন, তিনি ইয়েমেনে মার্কিন অভিযানের একটি প্রতিবেদন দেখেছেন। কিন্তু ওই অভিযানের সত্যতা কতটুকু কিংবা সেটা নিয়ে বিস্তারিত কোনো তথ্য জানাতে অস্বীকৃতি জানান তিনি।

খবর- সিএনএন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে