ইরানের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যার জবাবে ইরাকের আল-আসাদ ও আরবিল মার্কিন সেনা ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে ইরান।

এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা এখনও পরিস্কার নয়। তবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে আল জাজিরা জানিয়েছে, হামলায় অন্তত ৮০ মার্কিন সেনা নিহত হয়েছে। বুধবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টার দিকে হামলা চালানো হয়।

জেনারেল কাসেম সোলেইমানি হত্যার জেরে এবার ইরাকে দুটি মার্কিন বিমানঘাঁটিতে ১৫টি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে ইরান জানায়, তাদের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলেইমানিকে হত্যার প্রতিশোধ নিতেই এই হামলা।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে