কেক খাওয়ানোর লোভ দেখিয়ে সাত বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে কলেজ পাড়াতে ঘটেছে।

মামলার এজাহার ও পুলিশ জানাযায়, নবীনগর উপজেলার বগডহর গ্রামের এই শিশু কন্যাটি তার মা বাবার সাথে নবীনগর সদরের কলেজ পাড়াতে ভাড়া বাসায় থাকে। কন্যাটির মা মানুষের বাসায় বাসায় ঝি এর কাজ করেন। গত সোমবার বিকেলে বাসা থেকে বের হয়ে ওই শিশুকন্যাটি পাশের একটি দোকানে চকলেট আনতে গেলে অপর প্রতিবেশী ভাড়াটিয়া, সরাইল উপজেলার চুন্টা গ্রামের গফুর মিয়ার ছেলে অটো চালক সোহেল মিয়া (১৮) কেক খাওয়ানোর কথা বলে পাশের একটি ছাদে নিয়ে যায়। সেখানে সোহেল শিশুটিকে ধর্ষণ করে পালিয়ে যায়।শিশুটি বাসায় ফিরতে দেরী হওয়াতে তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে কলেজ পাড়ার রিনা বেগমের বিল্ডিং এর ছাদ থেকে শিশু কন্যাটিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে নবীনগর সরকারী হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নবীনগর থানায় একটি মামলা দায়ের করেন।

নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন ঘটনার স্বিকার করে বলেন, এ ঘটনায় একটি ধর্ষনের মামলা হয়েছে। মঙ্গলবার ধর্ষককে গ্রেফতার করে জেল হাজতে ও শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জহির সিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে