ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণে জড়িত সন্দেহে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে আটক ব্যক্তিকে গ্রেপ্তার দেখিয়েছে র‍্যাব। ওই ব্যক্তিকে মঙ্গলবার রাতে পরিত্যক্ত রেলের বগি থেকে আটক করার পর বুধবার সকালে গ্রেপ্তার দেখানো হয়। এ সময় তার কাছ থেকে মোবাইলসহ নানা সামগ্রী উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির সাথে আরো কয়েকজনকে আটক করা হয়। এ নিয়ে বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলেনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র‍্যাব। ঢাবি ছাত্রীকে ধর্ষণের ঘটনায় এর আগেও সন্দেহভাজন ৩ জনকে আটক করে র‍্যাব।তাদের ছবিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্যাতিতা ওই শিক্ষার্থীর কাছে পাঠানো হয়েছিলো। কিন্তু শনাক্ত না হওয়ায় পরে তাদের নজরদারিতে রাখা হয়। গত রোববার রাতে রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ধর্ষণ মামলার এজাহার গ্রহণ করেছে ঢাকার মহানগর হাকিম আদালত। ঘটনার দুদিনেও কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে তারা বলছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির মাধ্যমে আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর চিকিৎসক জানিয়েছেন নির্যাতিত ছাত্রীর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।রবিবার সন্ধ্যায় কুর্মিটোলা বাসস্টপেজে নামার পর ধর্ষণের শিকার হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। এ ঘটনায় সোমবার সকালে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ওই ছাত্রীর বাবা ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করেন। মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।

ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ব্যাগ, মোবাইল ফোন ও দুই হাজার টাকা নিয়ে যায় ধর্ষক। ওই ছাত্রীর বাবার করা মামলার এজাহার থেকে এই তথ্য জানা গেছে।মামলার এজাহার মঙ্গলবার ঢাকার আদালতের কাছে উপস্থাপন করা হয়েছে। এজাহারে বলা হয়েছে, রাজধানীর শেওড়া এলাকায় বান্ধবীর বাসায় যাওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে করে গত রোববার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে রওনা দেন ওই শিক্ষার্থী। রাত সাতটার দিকে বাসটি কুর্মিটোলায় থামে। বাস থেকে নেমে ওই শিক্ষার্থী ফুটপাত দিয়ে শেওড়ার দিকে হাঁটা শুরু করেন। গলফ ক্লাব মাঠসংলগ্ন স্থানে গেলে পেছন থেকে অজ্ঞাতনামা আসামি তার গলা চেপে ধরেন। এতে ওই ছাত্রী অচেতন হয়ে পড়েন। এরপর তাকে ধর্ষণ করা হয়। পাশাপাশি মারধরও করা হয়।

মামলার এজাহারে আরও বলা হয়, ধর্ষণকারীর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি। গায়ের রং শ্যামলা। মাথার চুল ছোট। পরনে ছিল জিনসের পুরোনো ফুলপ্যান্ট। গায়ে ছিল কালো রঙের ফুলহাতা জ্যাকেট। ওই শিক্ষার্থীর ব্যাগ, দুই হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে নেয় ধর্ষক।

তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে