ভারতের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে একদল মুখোশধারী। হামলায় বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ক্যাম্পাসের ভেতরে ঢুকে হামলা চালায় মুখে কাপড় বাঁধা ৫০ জনের একটি দল। শিক্ষার্থীদের মারধরের পাশাপাশি হোস্টেলের ভেতরে ঢুকে ভাঙচুরও চালায় তারা।
পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিরাপত্তা জোরদারে ক্যাম্পাসে আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। দিল্লির পুলিশ কমিশনারকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























