কুষ্টিয়া প্রতিনিধিঃ শিক্ষার্থীদের হাতে নির্দিষ্ট সময়ে নতুন বই তুলে দেয়া প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের একটি চ্যালেঞ্জ, তাতে কোনো সন্দেহ নেই । বলা যায়, বছরের ১ম দিনেই শিক্ষার্থীদের জন্য এটি একটি বাড়তি আনন্দের দিন। দেশের প্রতিটি জনপদে চলবে এ উৎসব।
নতুন শিক্ষাবর্ষের শুরুতেই প্রতিটি শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছনে নিশ্চিত করার মধ্য দিয়ে বই উৎসব সফল করতে উৎসবের মধ্যদিয়ে সারাদেশে বছরের প্রথম দিনে বিনামূল্যে বই বিতরণ করলেও ব্যতিক্রম শুধুমাত্র কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের ৪৭ নং খেজুরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ৷এলাকাবাসী সূত্রে জানা যায় ৪৭ নং খেজুরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান যোগদান করার পর থেকেই কোন বছরেই বই বিতরণ উৎসব করেনা ৷ এলাকাবাসী আরও জানান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার ঘোষিত বিশেষ কোন দিবস এই স্কুলে পালন করতেও দেখা যাইনি কোনদিন ৷ প্রধান শিক্ষক মনিরুজ্জামান সরকারী বেতনভুক্ত কর্মচারী হলেও সে সরকারকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে নিজের ইচ্ছেমত চলেন ৷
সরেজমিনে দেখা যায় মাননীয় প্র্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রাথমিক শিক্ষা উন্নয়ন বাস্তবায়নের লক্ষে বিদ্যালয়ে দ্বিতল ভবন নির্মাণের কাজ শুরু হওয়ায় আগের ভবনটি ভেঙ্গে দেওয়ায় শিক্ষার্থীদের শ্রেণী কক্ষ সংকট কাটাতে বেড়া দিয়ে ক্লাস নেওয়ার জন্য গড়ে তোলা ঘরটিও প্রধান শিক্ষকের উদাসীনতায় ঠিকাদার প্রতিষ্ঠান সেটা বালি সিমেন্ট ভরে দখল নিয়েছে ৷ বর্তমানে শিক্ষার্থীদের জন্য মাত্র একটি শ্রেণী কক্ষ ৷
খেজুরতলা গ্রামের বেশ কিছু শিক্ষার্থীদের অভিভাবক অভিযোগ করে বলেন, এই মনিরুজ্জামান মাষ্টার তার খেয়ালখুশিতে স্কুলটাকে শেষ করে ফেলছে ৷ স্কুলে নিয়মিত পাঠদান না করানোর ফলে লেখাপড়া থেকে পিঁছিয়ে পড়ছে কোমলমতি ছাত্র-ছাত্রীরা ৷ কোন ক্লাসেই ঠিকমত ছাত্রছাত্রীদের উপস্থিতি নাই বললেই চলে ৷ শিক্ষার্থীদের লেখাপড়া না করিয়ে প্রধান শিক্ষক ইচ্ছেমত আসা-যাওয়া করেই বেতন তুলে সরকারের টাকা ধ্বংস করছে ৷ অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক মনিরুজ্জামানের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন সরকারী কোন নির্দেশনা’ না থাকায় বই বিতরণ উৎসব করতে হবে এটা আমার জানা নেই ৷
কে এম শাহীন রেজা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














