আজ রাত ১২টার পরই শেষ ২০১৯। নতুন বছর ২০২০কে স্বাগত জানাবে বিশ্ববাসী। পৃথিবীর অন্যান্য প্রান্তের মতোই নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি তিলোত্তমা কলকাতা।
দেদার গান সঙ্গে জমাটি ভুরিভোজে এলাহি বন্দোবস্ত। রাত ১২টার পরই শুরু নতুন বছর। ২০১৯-কে বিদায় জানিয়ে নতুন বছর ২০২০-কে বরণ করে নেবে বিশ্ব। নতুন বছর থেকেই শুরু হবে নতুন সংকল্প। নতুন পথ চলার ২০২০ শুরু আর মাত্র কিছুক্ষণের মধ্যেই।
শহর কলকাতার একাধিক পার্ক, মল, রেস্তোরাঁ, পানশালায় নতুন বছরকে স্বাগত জানাতে হরেকরকম অনুষ্ঠানের আয়োজন। সন্ধে থেকেই সেই সব জায়গায় ভিড় করেছেন অনেকে। বর্ষশেষের আর মাত্র কয়েক ঘণ্টার আনন্দ চেটেপুটে নিতে চেষ্টার কসুর নেই কারও। পার্ক স্ট্রিট সহ শহরের বিভিন্ন প্রান্তে রাস্তায় মানুষের ঢল নেমেছে ।
কোলকাতা থেকে শুভঙ্কর মুখার্জী



























