এনআরসি এবং সিএএএর বিরোধিতায়  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় অন্য আঙ্গিকে আন্দোলন শুরু করার প্রস্তুতি নিচ্ছেন।নতুন বছরের শুরু থেকেই এই নতুন দিগন্তের সূচনা  নিয়ে শিলিগুড়ির বুকে হাটতে চলেছেন মমতা বন্দোপাধ্যায়

এই আইন  বাতিলের দাবিতে  আগামী ৩রা জানুয়ারি সেখানে বিশাল মিছিল করবেন মুখ্যমন্ত্রী দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনের জন্য ২রা জানুয়ারি শিলিগুড়ি আবস্থান করবেন। পরের দিন শুক্রবার সিএএ এনআরসির বিরোধিতায় শিলিগুড়ির মাল্লাগুড়ির ক্ষুদীরাম মুর্তির পাদদেশ থেকে শুরু হয়ে বাঘাযতীন পার্ক পর্যন্ত এই মিছিল হবে সেখানে পাহাড় এবং সমতল থেকে কয়েক লক্ষাধিক লোক এসে এই মিছিলে আংশ নেবে। আজ মঙ্গলবার তৃণমূল দার্জিলিং জেলা সভাপতি রঞ্জন সরকার এক সাংবাদিক সন্মেলনে এই তথ্য জানান।

রাজ্য জুড়েই মমতা নাগরিক সংশোধনী আইনের বিরুদ্ধে যে আন্দোলন করে যাচ্ছেন নতুন বছরে শিলিগুড়িতে এই মিছিল তারই অংশ।

কোলকাতা থেকে শুভঙ্কর মুখার্জী
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে