ভারতের নাগরিকত্ব আইনের প্রতিবাদ ও বিক্ষোভের খবর সংগ্রহের সময় প্রশাসনের নির্যাতনের শিকার গণমাধ্যমকর্মীরা বিক্ষোভ করেছেন। মুম্বাইয়ের প্রেসক্লাবের সামনে প্ল্যাকার্ড ও মোমবাতি হাতে শান্তিপূর্ণ কর্মসূচি করেন শতাধিক সংবাদকর্মী।

গণমাধ্যমকর্মীদের অভিযোগ, বিক্ষোভের খবর সংগ্রহের সময় পুলিশের টিয়ারগ্যাস ও ছররা গুলি এমনকি লাঠিপেটার শিকার হয়েছেন তারা। ডিসেম্বরের শুরু থেকে নাগরিকত্ব আইনের প্রতিবাদ- বিক্ষোভে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ২৫ জন।

আটক কয়েক হাজার মানুষ। সংশোধিত আইনে, পাঁচ বছর ভারতে বাস করা অমুসলিমেরাই কেবল নাগরিকত্ব পাবেন। মোদি সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিরোধীদলসহ অন্যান্য ধর্মের অনুসারীরাও প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

খবরঃ ইন্ডিপেনডেন্ট

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে