আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন চলচ্চিত্র অভিনেতা এটিএম শামসুজ্জামানকে দেখতে যান।
তিনি বিএসএমএমইউ কেবিন ব্লকের ৫১১ নম্বর কক্ষে চিকিৎসাধীন এটিএম শামসুজ্জামানের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করে তার চিকিৎসার খোঁজ-খবর নেন।এ সময় প্রখ্যাত সংগীত শিল্পী মো: রফিকুল আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, অভিনয়শিল্পী তারিন, বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক ডা: পবিত্র দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্ত্রী সাংবাদিকদের বলেন, এটিএম শামসুজ্জামান তার অনবদ্য অভিনয়ের জন্য গত ৮ ডিসেম্বর জাতীয় চলচ্চিত্রে আজীবন সম্মাননা পেয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী আগেও তার চিকিৎসার জন্য সবকিছু করেছেন, এখনও করবেন। তিনিই আমাকে পাঠিয়েছেন তাকে দেখতে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























