কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাকে যথাযথ চিকিৎসা দেয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে এই দাবি জানায় সংগঠনটি।বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, ৭৪ বছর বয়সী বিএনপির চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের অবস্থা নিয়ে তারা উদ্বিগ্ন। তাদের দাবি, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দি হওয়ার পর থেকে শারীরিক সমস্যায় ভুগছেন তিনি।
তাকে পর্যাপ্ত চিকিৎসাসুবিধা ও সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার দেয়া হচ্ছে না বলেও অভিযোগ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























