ভারতে পাস হওয়া নতুন নাগরিকত্ব আইন মুসলমানদের জন্য বৈষম্যমূলক আখ্যা দিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। সেই সঙ্গে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র জেরেমি লরেন্স বলেন, ‘নতুন নাগরিকত্ব আইনটি বৈষম্যমূলক’।
তিনি আরও বলেন, এই আইনের বৈধতা ভারতের সর্বোচ্চ আদালতে চ্যালেঞ্জের মুখে পড়বে।১৯৫৫ সালের নাগরিকত্ব আইন সংশোধনের প্রস্তাব গত ১০ ডিসেম্বর ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় পাস হয়। পরে তা উচ্চকক্ষ রাজ্যসভাতেও পাস হয় এবং বৃহস্পতিবার রাষ্ট্রপতির স্বাক্ষরে তা আইনে পরিণত হয়।
আইনে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে যাওয়া অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা উল্লেখ থাকলেও বাইরে থেকে আসা মুসলিমদের কথা বলা হয়নি। আইনটির প্রতিবাদে ভারতের বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























