হেগের আন্তর্জাতিক আদালতে গণহত্যার শুনানি শুরুর আগে বিশ্বব্যাপী বয়কট মিয়ানমার ক্যাম্পেইন শুরু করেছে রোহিঙ্গা মুসলিমদের সমর্থক মানবাধিকার সংগঠনগুলো। রোহিঙ্গা অধিকার সংগঠন ‘দ্য ফ্রি রোহিঙ্গা কোয়ালিশন’ এক বিবৃতিতে বলেছে, ১০ টি দেশের ৩০ টি মানবাধিকার সংগঠন একযোগে এ আন্দোলন শুরু করছে।

এতে সামিল হওয়ার জন্য আহ্বান করা হয়েছে বিভিন্ন করপোরেশন, বিদেশি বিনিয়োগকারী, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে। সংগঠনটি জানায়, মিয়ানমারকে অর্থনৈতিক, সাংস্কৃতিক, কূটনৈতিক ও রাজনৈতিক চাপে ফেলতেই এ প্রচার।এদিকে, চীনের সীমান্তবর্তী উত্তর মায়ানমারের কাচিন রাজ্যের রাজধানী মাতকিয়ায় শত লোক সু চির সমর্থনে মিছিল করেছেন।

২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানের কারণে সাত লাখ ত্রিশ হাজারের বেশী রোহিঙ্গা মুসলমান পালিয়ে পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় নেয়। তখন মিয়ানমার সেনাবাহিনীর এই অভিযানকে ‘গণহত্যার অভিপ্রায়’ বলে বর্ণনা করে জাতিসংঘ। কিন্তু রোহিঙ্গাদের ওপর সেনাদের দ্বারা গণ-ধর্ষণ, হত্যা ও অগ্নিসংযোগসহ প্রায় সকল অভিযোগ অস্বীকার করে মিয়ানমার কর্তৃপক্ষ। বরং তারা সেই অভিযানকে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ বলে আখ্যায়িত করে।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে