ইউনেস্কোর নির্বাহী পরিষদে সহ-সভাপতি নির্বাচিত হলো বাংলাদেশ। ফলে আগামী দুই বছর সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিত্ব করবে বাংলাদেশ।গতকাল (শুক্রবার) সংস্থাটির সদর দফতরে এর ২০১৮ তম সভায় বাংলাদেশ ইউনেস্কো নির্বাহী পরিষদের ৫৮ সদস্য রাষ্ট্রের মধ্যে থেকে ইলেক্টোরাল গ্রুপ-৪ (এশিয়া ও প্রশান্ত) থেকে ইউনেস্কো নির্বাহী পরিষদের সহ-সভাপতি পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়।

ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইউনেস্কোর ৪০তম সাধারণ অধিবেশনে নবনির্বাচিত ২৯টি সদস্য রাষ্ট্রের সঙ্গে ২০১৭ সালে নির্বাচিত সমসংখ্যক সদস্য রাষ্ট্রের সমন্বয়ে পূর্ণাঙ্গ নির্বাহী পরিষদ গঠিত হয় ।

এতে বাংলাদেশ ছাড়াও অন্য গ্রুপ থেকে সুইজারল্যান্ড, রাশিয়া, সেন্ট লুসিয়া, ইথিওপিয়া ও মিশর সহ-সভাপতি নির্বাচিত হয়।২০১৯-২০২১ সময়কালে নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হন নিরক্ষীয় গিনির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আগাপিতো মুকো।

অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে