জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশের মানুষ জাতীয় পার্টিকে বিকল্প শক্তি হিসেবে দেখতে চায়। দেশের প্রধান তিনটি শক্তির মধ্যে জাতীয় পার্টিই এখন সব চেয়ে গ্রহণযোগ্য দল।

দেশের মানুষ চায় জাতীয় পার্টি আরো শক্তিশালী দল হিসেবে রাষ্ট্র ক্ষমতা গ্রহন করে দেশকে উন্নয়ণ ও প্রগতির দিকে দেশকে এগিয়ে নিবে। আজ দুপুরে যমুনা ফিউচার পার্ক মিলনায়তনে ঢাকা জেলা জাতীয় পার্টির সম্মেলনে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন। সম্মেলনে সালমা ইসলাম এমপিকে জাতীয় পার্টি ঢাকা জেলার নতুন সভাপতি ঘোষনা করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান। আগামী ১০ দিনের মধ্যে সাধারন সম্পাদক সহ পূনার্ঙ্গ কমিটি গঠন করে চেয়ারম্যান বরাবরে দাখিল করতে নির্দেশ দিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান। প্রধান অতিথির বক্তব্যে গোলাম মোহাম্মদ কাদের বলেন, ১৯৯১ সালের আগ পর্যন্ত জাতীয় পার্টি ছিলো বাংলাদেশের সব চেয়ে বড় রাজনৈতিক শক্তি। কিন্তু ৯১ সালের পর থেকে কখনো সম্মিলিত আবার কখনো একক ভাবে জাতীয় পার্টিকে ক্ষতিগ্রস্থ করা হয়েছে। জাতীয় পার্টির সভা-সমাবেশে হামলা করা হয়েছে। মামলা করা হয়েছে নেতা-কর্মীদের বিরুদ্ধে। কিন্তু তাতেও জাতীয় পার্টি দূর্বল হয়নি। জাতীয় পার্টি দূর্বল হয়েছে যখন পার্টি থেকে সিনিয়র নেতারা চলে গেছেন, দলের ভাঙ্গনে দূর্বল হয়েছে জাতীয় পার্টি। কারন আগামী দিনের জন্য জাতীয় পার্টিকে প্রস্তুত করতে হবে।

দেশের মানুষ এক বুক প্রত্যাশা নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। বিশেষ অতিথির বক্তৃতায় জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি বলেন, ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজণীতির প্রাণ। ঢাকা দখলে থাকলেই রাজনীতি নিয়ন্ত্রণ করা যায়। ৯০ সালে শুধু ঢাকার আন্দোলনে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ক্ষমতা ছেড়ে দেন। ইচ্ছে থাকলে তিনি ক্ষমতায় থাকতে পারতেন। তিনি মানুষের রক্তের ওপর দিয়ে ক্ষমতায় থাকতে চাননি। আগামী জাতীয় নির্বাচনের আগেই ঢাকায় জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে সবার প্রতি আহবানও জানান জাতীয় পার্টির মহাসচিব। এডভোকেট সালমা ইসলাম এমপি এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেেম্মলনে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তৃতা করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, হাজী সাইফুদ্দীন আহমেদ মিলন, আলমগীর সিকদার লোটন, নাজমা আকতার এমপি। চেয়ারম্যানের উপদেষ্টা রওশন আরা মান্নান এমপি, ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির, নুরুর ইসলাম নুরু, জহিরুল আলম রুবেল, যুগ্ম মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু যুব সংহতির সাধারন সম্পাদক ফখরুল আহসান শাহাজাদা, জাতীয় ছাত্র সমাজের সাধারন সম্পাদক আল মামুন। এছাড়া ঢাকা জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ বক্তৃতা করেন

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে