আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হলে আগামী জানুয়ারির আগেই ব্রেক্সিট বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী এবং কনজারভেটিভ পার্টির প্রধান বরিস জনসন।
রবিবার, দেশটির টেলফোর্ডে আসন্ন নির্বাচনকে সামনে রেখে কনজারভেটিভ পার্টির নির্বাচনি ইশতেহার প্রকাশ করেছেন বরিস। এসময়, তিনি এই প্রতিশ্রুতি দেন।এছাড়া ভ্যাট, আয়কর এবং স্বাস্থ্যবিমার খরচ না বাড়ানোর ঘোষণা দেন তিনি। ব্রেক্সিট বাস্তবায়নের পর জনগণের টাকা তাদের পকেটেই যেন থাকে সে বিষয়ে কাজ করবেন বলেও জানিয়েছেন বরিস। পাশাপাশি যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা খাতে বিনিয়োগের ঘোষণা দেন তিনি।
নির্বাচনের পর ডিসেম্বরের শেষের দিকে পার্লামেন্টে নতুন করে ব্রেক্সিট চুক্তি উত্থাপন করা হবে।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























