প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ-ভারতের বন্ধুত্ব বিশ্বের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত। বন্ধুত্বের মাধ্যমে দ্বিপাক্ষিক সংকট কিভাবে সমাধান করা যায় তা প্রমান করেছে দুদেশ।
স্থানীয় সময় সন্ধ্যায় কলকাতার তাজ বেঙ্গল হোটেলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সৌজন্য সাক্ষাতে গেলে এসব বলেন শেখ হাসিনা। বৈঠকে, বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে হাসিনা সরকারের নেতৃত্বের প্রশংসা করেন মমতা বন্দোপাধ্যায়। বলেন, আলোচনার ভিত্তিতে বাংলাদেশ-ভারতের মধ্যকার অমিমাংসিত বিষয়গুলোর সমাধান করা হবে। এসময় আলোচনা হয়, রোহিঙ্গা সংকট, অভিন্ন নদীর পানিবন্টনসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে। এসময়, বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে মমতা বন্দোপধ্যায়কে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশের পাশে ছিল। পশ্চিমবঙ্গ এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল, যা কোনদিন ভুলবে না বাংলাদেশ।
তথ্যঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























