ঢাকা, মঙ্গলবারঃ লবণ বিষয়ে গুজব নিরসনে তথ্য মন্ত্রণালয়ের তথ্য অধিদফতর থেকে একটি প্রেস নোট দেয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে দেয়া এ প্রেস নোটে বলা হয়-‘একটি মহল পরিকল্পিতভাবে দেশে গুজব ছড়ানোতে লিপ্ত রয়েছে। সম্প্রতি দেশে লবণের প্রাপ্যতা নিয়েও গুজব ছড়ানোর একটি অপচেষ্টা চলছে। ইতোমধ্যে শিল্প মন্ত্রণালয় থেকে এ বিষয়ে গণমাধ্যমে জানানো হয়েছে যে, প্রকৃতপক্ষে দেশে লবণের পর্যাপ্ত মওজুদ রয়েছে এবং ডিসেম্বর মাসেই দেশে নতুন লবণ উৎপাদিত হয়ে বাজারে আসবে। বর্তমান মওজুদের সাথে যোগ হবে নতুন উৎপাদিত লবণ। ফলে দেশে লবণের কোনো সংকট নেই বা এমন কোনো সম্ভাবনাও নেই।
লবণ নিয়ে কিংবা অন্য কোন বিষয়ে কোনো ব্যক্তি বা মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য যে কোনভাবে গুজব ছড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























