কুষ্টিয়া প্রতিনিধিঃ “আমরা স্বাবলম্বী হব, সকলে কর দেব” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ও করদাতাদের কর প্রদানে উৎসাহিত করতে ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কুষ্টিয়ায় শুরু হয়েছে চার দিনব্যাপী আয়কর মেলা ২০১৯। গত রবিবার ১৭ তারিখ থেকে কুষ্টিয়া পৌরসভার অডিটোরিয়ামে আয়কর মেলা শুরু হয়। আগামী ২০ নভেম্বর বুধবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে আয়কর মেলা।

উপ-কর কমিশনারের কার্যালয়, সার্কেল-১৮ (বৈতনিক), কুষ্টিয়া কর অঞ্চল খুলনা মো: মতিউর রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আয়কর মেলার অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে মোহাম্মদ তারিক ইকবাল পরিদর্শী যুগ্ন কর কমিশনার, পরিদর্শী রেঞ্জ-৪ কুষ্টিয়া কর অ ল খুলনার মতিউর রহমানের সভাপতিত্বে উক্ত আয়কর মেলায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. আসলাম হোসেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সমন্বয়ে পৌর অডিটোরিয়াম চত্তরে বেলুন উড়িয়ে এ মেলার শুভ উদ্বোধন করেন।

প্রধান অতিথি হিসাবে মো: আসলাম হোসেন এ সময় বলেন, ‘মানুষ কর দিচ্ছে বলেই দেশের উন্নয়ন হচ্ছে। উন্নয়নের মহাসড়ক হচ্ছে মানুষের দেওয়া করের টাকায়। কর দেওয়া মানুষের নৈতিক দাায়িত্ব। জনগণ যত স্বাবলম্বী হবে সরকারকে ততবেশি কর দিতে পারবে। এতে দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করতে সরকারের কাজ সহজ হবে।’

এ ছাড়াড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত পিপিএম(বার), মো: আলাউদ্দিন আহমেদ আয়কর উপদেষ্টা, আয়কর আইনজীবি সমিতি কুষ্টিয়া, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা।মেলায় একাধিক বুথ বসিয়ে আয়কর জমা নেওয়া হচ্ছে। উক্ত অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কে এম শাহীন রেজা
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে