ব্রাহ্মণবড়িয়াঃ মোহনা টিভির ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে আশুগঞ্জে আনন্দ র্যালি, আলোচনা সভা ও কেক কাটা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকাল ১০ টায় আশুগঞ্জ মোহনা টিভি দর্শক ফোরামের উদ্যোগে সরকারী স্থানীয় শ্রম কল্যাণ কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.হানিফ মুন্সী।
আশুগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মো.আক্তারুজ্জামান রঞ্জনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, আশুগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদ, বিদায়ী অফিসার ইনচার্জ মুহাম্মদ মাসুদ আলম, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হকসাপ্তাহিক, সাবেক সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক সোনালী ধারা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু , সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.হুমায়ুন কবির, রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রেজাউল আজাদ, আশুগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক নিতাই চন্দ্র ভৌমিক প্রমুখ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোহনা টিভির আশুগঞ্জ প্রতিনিধি তসলিম আহমেদ। ও স ালনা করেন এশিয়ান এইজের আশুগঞ্জ প্রতিনিধি মো. গোলাম সারোয়ার ।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা মোহনা টিভির ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটেন। পরে একটি বর্ণাঢ্য র্যালি বন্দর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংঠেনের নেতৃবৃন্দসহ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
জহির সিকদার
ব্রাহ্মণবাড়িয়া নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























